গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ‘স্বৈরাচারী বদলি সিদ্ধান্ত’, চিঠি মুখ্যমন্ত্রীর

    ‘স্বৈরাচারী বদলি সিদ্ধান্ত’, চিঠি মুখ্যমন্ত্রীর

    0
    30
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই রাজ্যের একাধিক শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে সরব হয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন।

    চিঠির একেবারে শেষে মুখ্য নির্বাচন কমিশনারকে শুভেচ্ছা’ও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার লেখা ওই চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অব্যবহিত পরেই কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তা রাজ্যের প্রশাসনিক কাঠামোকে কার্যত নাড়িয়ে দিয়েছে।

    তাঁর দাবি, মুখ্যসচিব, স্বরাষ্ট্র দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আধিকারিক এবং রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ— ডিরেক্টর জেনারেল অব পুলিশ-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে একযোগে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। অথচ এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আগাম আলোচনা বা মতামত নেওয়া হয়নি।