গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট

    সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সংগীত জগতে বিপুল সম্পদের অধিকারী শিল্পীর সংখ্যা কম নয়, তবে সাম্প্রতিক রিপোর্টে আবারও শীর্ষে উঠে এসেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট।অর্থবিষয়ক সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী,বর্তমানে তিনিই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা।

    ফোর্বসের হিসাব বলছে,টেইলর সুইফটের মোট সম্পদের পরিমাণ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। এই বিপুল সম্পদের কারণে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি প্রায় ২ হাজার ১৭৭ নম্বরে অবস্থান করছেন।তবে বিশ্বসেরা ধনকুবেরদের তুলনায় এই অঙ্ক এখনো অনেক কম।উদাহরণ হিসেবে বলা যায়, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পদের পরিমাণ কয়েকশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এদিকে গত কয়েক বছরে সুইফটের সম্পদ দ্রুত বেড়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালেই তার সম্পদ প্রায় ৪০০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।এই আর্থিক সাফল্যের পেছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে।এর একটি হলো সংগীত ক্যাটালগ থেকে নিয়মিত আয়ের উৎস। অন্যদিকে, টেইলর সুইফটের পুরনো ও নতুন গান বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়। স্ট্রিমিং, লাইসেন্সিং ও বিক্রির মাধ্যমে তার গান থেকে নিয়মিত আয় হয়।দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ, প্রথম ছ’টি অ্যালবামের অধিকার ফিরে পাওয়া। নিজের প্রথম ছ’টি অ্যালবামের অধিকার পুনরুদ্ধার করা সুইফটের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত। এর ফলে তার নিজস্ব ডিস্কোগ্রাফি থেকে আয় অনেক বেড়ে গেছে।তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো বিশ্বব্যাপী সফল কনসার্ট ট্যুর। তার সাম্প্রতিক কনসার্ট ট্যুর, দ্য ইরাস ট্যুর বিপুল সাফল্য অর্জন করেছে।

    বিশ্বের বহু শহরে টিকিট বিক্রি শেষ হয়ে যায় আগেভাগেই। এই ট্যুর তার আয়ের বড় একটি উৎস হয়ে উঠেছে।