গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ইন্ডিয়ান ওয়েলস জিতলেন সিনার

    ইন্ডিয়ান ওয়েলস জিতলেন সিনার

    0
    48
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    দানিল মেদভেদেভের ইন্ডিয়ান ওয়েলস জয়ের অপেক্ষা আরও বাড়ল। এখানে প্রথমবার ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন ইয়ানিক সিনার।

    ক্যালিফোর্নিয়ায় মেন্স সিঙ্গলসের ফাইনালে রাশিয়ার মেদভেদেভকে ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) গেমে হারান ২৪ বছর বয়সী ইতালিয়ান তারকা।তৃতীয় খেলোয়াড় হিসেবে হার্ড-কোর্টের ছয়টি এটিপি মাস্টার্স ১০০০ এর সবকটির ট্রফি জিতলেন সিনার। আগের দুজন হলেন দুই গ্রেট রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ।এই বছরে নিজের প্রথম ট্রফি জয়ের পথে এবারের ইন্ডিয়ান ওয়েলস কোনো সেট হারেননি সিনার।চার বছরের মধ্যে তিনবার এখানে ফাইনালে উঠে প্রতিবার হেরে গেলেন ৩০ বছর বয়সী মেদভেদেভ।অন্যদিকে,ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান ওয়েলসের উওমেন্স সিঙ্গলসের ট্রফি জিতেছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা। ফাইনালে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর এলেনা রিবাকিনাকে ৩-৬, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়েছেন তিনি।

    এখানে আগে দু’বার ফাইনালে খেলে দু’বারই হেরেছিলেন সাবালেঙ্কা। এর একটি ২০২৩ সালে রিবাকিনার কাছে।