গুজরাত বন্দরে পৌঁছল নন্দাদেবী ট্যাঙ্কার 

0
56
ছবি সৌজন্যে : এক্স
শিবালিকের পর এবার নন্দাদেবী। হরমুজ প্রণালী অতিক্রম করে এলপিজি নিয়ে গুজরাত বন্দরে পৌঁছাল নন্দাদেবী ট্যাঙ্কার। জানা যাচ্ছে প্রায় ৪৭০০০ মেট্রিকটন এলপিজি রয়েছে তাতে।
যুদ্ধবিদ্ধস্ত হরমুজ প্রণালী অতিক্রান্ত হয়ে আসা এটি ভারতের তৃতীয় ট্যাঙ্কার যা গুজরাটের বন্দরে পৌঁছাল। তীব্র জ্বালানি সংকটের মধ্যে ভারতের জন্য যা নিঃসন্দেহে স্বস্তির খবর। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর ইজরায়েল – আমেরিকার যৌথ হামলায় মারা যায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই সহ ১২০০ জন। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন-ইজরায়েলের সামরিক ঘাঁটিগুলিতে আক্রমণ চালায় ইরান। দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চলছেই।
এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যেখান দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাসবাহী ট্যাঙ্কার পরিবাহিত হয়। যার ফলে হরমুজ প্রণালীর চারপাশে আটকে পড়েছে প্রায় ২২ টি ভারতের পতাকাবাহী তেল-গ্যাস ট্যাঙ্কার।যার আঁচ পড়েছে দেশবাসীর হেঁসেলে। তীব্র গ্যাস সঙ্কট দেখা দিয়েছে, গ্যাসের দাম একধাক্কায় বেড়ে গিয়েছে। এর মধ্যেই একের পর এক তেল-গ্যাস ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে ঢুকছে যা নিঃসন্দেহে দেশবাসীর জন্যে বড় খবর।