গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata ভোটের মুখে জেলায় জেলায় তৃণমূলে যোগদান

    ভোটের মুখে জেলায় জেলায় তৃণমূলে যোগদান

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মাত্র ৯ বছর বয়সে স্কুল খুলে স্কুলছুটদের শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন বেলডাঙার বাবর আলি। মঙ্গলবার তিনিই যোগ দিয়েছেন তৃণমূলে। মঙ্গলবার বাবর আলির হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন জেলা তৃণমূল চেয়ারম্যান নিয়ামত শেখ এবং বিধায়ক সৌমিক হোসেন।

    বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার ২ দিনের মাথায় তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। মঙ্গলবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ পার্থ ভৌমিক। তৃণমূলের যোগ দিয়েছেন সাঁওতাল সম্প্রদায়ের পরিচিত মুখ শিক্ষাবিদ তনুশ্রী হাঁসা, ইসলামিক স্কলার আব্দুল মাতিনও। ক্রিকেট থেকে অবসরের পর শিবশঙ্কর পাল বোলিং কোচ হিসেবে বাংলা দলের সঙ্গে যুক্ত রয়েছেন। সদ্যসমাপ্ত রনজি ট্রফিতে তিনি কোচিং করিয়েছেন মহম্মদ সামি, আকাশ দীপদের। তৃণমূলে যোগ দিয়ে শিবশঙ্কর পাল জানিয়েছেন তিনি মাঠের মানুষ। সারাজীবন বাংলার হয়েই মাঠে নেমেছেন। কিন্তু এখন যখন দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছে, তখন একমাত্র দল তৃণমূলই এর বিরুদ্ধে লড়াই করছে। সে কারণে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।

    এদিকে ঝাড়গ্রামে তৃণমূলে যোগ দিয়েছেন রামচান মুন্নু বিশ্ববিদ্যালয়ের ল অফিসার মঙ্গল সোরেন। কৃষ্ণনগরে তৃণমলে যোগ দিয়েছেন সমাজসেবী অভিনব ভট্টাচার্য। এদিকে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি পবিত্র পাত্র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।