সন্ত্রাসবাদী অভিযোগে সাত বিদেশিকে গ্রেফতার এনআইএ-র 

0
59
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাত বিদেশিকে গ্রেপ্তার করল এনআইএ। এদের মধ্যে একজন আমেরিকান ও বাকি ছ’জন ইউক্রেনের নাগরিক।
জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, তারা ভারতে সন্ত্রাসমূলক কার্যকলাপের পরিকল্পনা করছিল এবং এদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর যোগসূত্রেরও ইঙ্গিত মিলেছে। জানা যাচ্ছে , অভিযুক্তদের প্রত্যেকেরই ভারতে থাকার বৈধ ভিসা রয়েছে। তদন্তে  উঠে এসেছে ভারত থেকে গোপনে মায়ানমারে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে তারা।
এনআইএ আধিকারিকদের সন্দেহ, ভারতে বড়সড় হামলার ষড়যন্ত্র করছিল এই সাত বিদেশি। গত সপ্তাহে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএ-এর ১৮ ধারা সহ অন্যান্য প্রাসঙ্গিক ধারায়  এনআইএ-র একাধিক দল অভিযান শুরু করলে তাদের গ্রেপ্তার করা হয়। কোন পথে তারা ভারতে ঢুকেছিল এবং কাদের সঙ্গে অভিযুক্ত বিদেশিদের যোগাযোগ ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।