গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ‘বেঁচে আছি’! ফের মৃত্যু জল্পনা ওড়ালেন নেতানিয়াহু

    ‘বেঁচে আছি’! ফের মৃত্যু জল্পনা ওড়ালেন নেতানিয়াহু

    0
    36
    ছবি সৌজন্যে : এক্স
    বেঁচে আছেন, নিজের মৃত্যু জল্পনা উড়িয়ে দিয়ে এ বার নিজের এক্স হ্যান্ডল থেকে আরও একটি ভিডিয়ো প্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। শুধু তা-ই নয়, মৃত্যু জল্পনা উড়িয়ে দিয়ে, আবারও তাঁকে রসিকতার সুরে বলতে শোনা গিয়েছে, তিনি বেঁচে আছেন।
    এ বার যে ভিডিয়োটি বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ করেছেন, সেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে আরও এক ব্যক্তিকে। তিনি আর কেউ নন, ইজরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি। যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, নেতানিয়াহু এবং হাকাবি পাশাপাশি হেঁটে যাচ্ছেন। খুব হালকা চালেই তাঁরা দু’জনে কথা বলছেন।
    তার পরই মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন বাহিনীর প্রশংসা করতে শোনা যায় নেতানিয়াহুকে।