
ইনস্টাগ্রামে লিংক শেয়ার করায় দীর্ঘদিনের সীমাবদ্ধতা অবশেষে সম্ভবত কাটতে চলেছে।প্লাটফর্মটির পোস্টের ক্যাপশনে সরাসরি ক্লিক করা যায় এমন লিংক দেওয়ার ফিচার নিয়ে পরীক্ষা করছে মেটা।
এতদিন লিংক শেয়ারিংয়ের সুবিধা কেবল স্টোরিজ, রিলস ও ইউজারদের প্রোফাইলের মধ্যেই সীমিত ছিল। তবে এখন সেই পরিস্থিতি বদলাতে পারে।কোম্পানিটি এখন থেকে মেটা ভেরিফায়েড গ্রাহকদের জন্য পোস্টের ক্যাপশনের ভেতরেই ,ক্লিকএবল লিংক বা সরাসরি ক্লিক করা যায় এমন লিংক ব্যবহারের পরীক্ষা শুরু করেছে।নির্মাতাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ নতুন ফিচারটি প্রথম নজরে আসে ব্লগার আন্দ্রেয়া ভ্যালেরিয়ার।তিনি এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের সাবস্ট্যাক লিংক অ্যাড করতে পেরেছেন এবং সেটির স্ক্রিনশটও শেয়ার করেছেন।ভ্যালেরিয়া বলেছেন, অ্যাপের ভেতরে আসা মেসেজে উল্লেখ রয়েছে, তিনি মাসে ১০টি পর্যন্ত লিংক শেয়ার করতে পারবেন।মেটার প্রযুক্তি বিষয়ক সাইট নিশ্চিত করেছে, তারা কেবল,মেটা ভেরিফায়েড গ্রাহকদের জন্য ক্যাপশনে লিংক দেওয়ার সুবিধাটি পরীক্ষা করছে।
তবে কতজন ইউজার বর্তমানে এ সুবিধাটি পাচ্ছেন বা তা সবার জন্য ওপেন হবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তারা।ফিচারটি এখন পর্যন্ত কিছুটা সীমিত বলেই মনে হচ্ছে। কারণ ভ্যালেরিয়ার পোস্টে দেওয়া লিংকটি ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপে দেখা গেলেও, কম্পিউটার বা ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায় না।








