খড়গপুরে দিলীপকে ঘিরে উচ্ছ্বাস, প্রচারে বিজেপিপ্রার্থীরা

0
193
ছবি সৌজন্যে : নিজস্ব
টিকিট পেয়েই খড়গপুরে পৌঁছতে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ভাসলেন দিলীপ ঘোষ। গাড়ি থেকে নামতেই তাঁকে বরণ করে নেন দলীয় কর্মীরা।
এরপর চৌরঙ্গি থেকে বাইকে করে খড়গপুর শহর পরিক্রমা করেন দিলীপ ঘোষ। রীতি মত বাজি ফাটিয়ে, মিষ্টিমুখে মাতেন বিজেপি কর্মীরা। এদিকে ঝাড়গ্রামে সাবিত্রী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। এলাকায় ঘুরে প্রচারের পাশাপাশি দেওয়াল লিখনেও হাতও লাগিয়েছেন। আসানসোলের বস্তিন এলাকায় পুজো দিয়ে প্রচারে নেমেছেন আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দ মখোপাধ্যায়।
তিনি জানিয়েছেন এই অঞ্চলে মানুষের অনেক সমস্যা রয়েছে। ক্ষমতায় এলে সেগুলো মেটানোর চেষ্টা করবেন।