গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment রাশমিকার পর বিয়ের পিঁড়িতে আনুশকা?

    রাশমিকার পর বিয়ের পিঁড়িতে আনুশকা?

    0
    33
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই দক্ষিণী বিনোদন জগতে নতুন করে গুঞ্জন, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাহুবলী তারকা আনুশকা শেঠি।বাহুবলী-তে তাঁর সঙ্গে প্রভাস-এর অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, বাস্তবেও তাঁদের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই শোনা যায়। 

    অনেকেই ভেবেছিলেন, হয়তো এই জুটিই বাস্তবে গাঁটছড়া বাঁধবেন।তবে সাম্প্রতিক খবর বলছে ভিন্ন গল্প।শোনা যাচ্ছে, আনুশকা নাকি পরিবারের পছন্দ করা এক ব্যবসায়ীর সঙ্গেই বিয়ের কথা এগিয়ে নিচ্ছেন। দুই পরিবারের সম্পর্কও নাকি দীর্ঘদিনের, আর সেই বন্ধুত্বকেই এবার আত্মীয়তায় রূপ দেওয়ার পরিকল্পনা চলছে। জানা গেছে, বিয়েটা হতে পারে একেবারেই ঘরোয়া পরিবেশে, শুধু কাছের মানুষদের উপস্থিতিতে। যদিও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে দুই পরিবারের মধ্যে আলোচনা বেশ এগিয়েছে বলেই ধারণা ঘনিষ্ঠ মহলের।

    তবে, এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, পুরো বিষয়টাই গুঞ্জন পর্যায়েই রয়েছে। এখন দেখার, সত্যিই কি চলতি বছরেই নতুন জীবনে পা রাখবেন আনুশকা , নাকি এ-ও শুধু তারকাদের ঘিরে আরেকটি আলোচিত গসিপই থেকে যাবে।