গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির দাপট দুই বঙ্গে

    রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির দাপট দুই বঙ্গে

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে দুইবঙ্গে চারদিন বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার ঝড় বইতে পারে।
    উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। বৃষ্টি হবে কলকাতাতেও। বৃহস্পতিরার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার ঝড়বৃষ্টির দাপট থাকবে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি, হাওড়ায়। একই পরিস্থিতি উত্তরবঙ্গে। শনিবার শিলাবৃষ্টির সঙ্গে ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেনিদীপুরে।
    বাকি জেলাতেও দাপট থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে রবিবার ঝড়বৃষ্টির দাপট দুই বঙ্গেই কিছুটা কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।