গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Technology লাভার মহাসাগরে ঘেরা নতুন গ্রহের খোঁজ

    লাভার মহাসাগরে ঘেরা নতুন গ্রহের খোঁজ

    0
    60
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    মহাকাশে সম্পূর্ণ নতুন এক ধরনের গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। লাভার মহাসাগর আর সালফারের বায়ুমণ্ডলে ঘেরা এ রহস্যময় গ্রহটি বিজ্ঞানীদের ধারণা বদলে দিয়েছে।

    বিজ্ঞানীরা বলছেন, গ্রহের অভ্যন্তরে রয়েছে ম্যাগমা বা গলিত পাথরের এক স্থায়ী মহাসাগর, যা অনেক পরিমাণে সালফার বা গন্ধক জমা করে রাখে। বিজ্ঞানীদের খুঁজে পাওয়া গ্রহটির নাম এল ৯৮-৫৯ ডি, যা পৃথিবী থেকে প্রায় ৩৫ আলোকবর্ষ দূরে এক তারাকে কেন্দ্র করে ঘুরছে।জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও পৃথিবী থেকে করা বিভিন্ন পর্যবেক্ষণ বলছে, এ গ্রহটি খুব বেশি ঘন নয়। গ্রহটি আকারে পৃথিবীর প্রায় ১.৬ গুণ এবং এর বায়ুমণ্ডলে অনেক পরিমাণে হাইড্রোজেন সালফাইড গ্যাস রয়েছে।আগে বিজ্ঞানীরা এ ধরনের গ্রহকে দুটি ভাগে ভাগ করতেন, হয় পাথুরে গ্রহ যার আশপাশে হাইড্রোজেনের বায়ুমণ্ডল আছে বা গ্যাস ডোয়ার্ফ বা বরফ ও গভীর মহাসাগরওয়ালা পানির জগত বা ওয়াটার ওয়ার্ল্ড।তবে নতুন এ গবেষণায় উঠে এসেছে, এ গ্রহটি সম্পূর্ণ ভিন্ন কিছু, যা ভারী সালফার অণুতে ভরা একেবারে নতুন এক শ্রেণির গ্রহ।

    এ গবেষণায় বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে গ্রহটির জন্মলগ্ন,৫০ লাখ বছর আগে থেকে এ যাবত পর্যন্ত এর বিবর্তনের চিত্র তৈরি করেছেন। এর মাধ্যমে টেলিস্কোপ থেকে পাওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে গ্রহটির ভেতরে ঠিক কী ঘটছে তা বোঝা গেছে।