গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata দফায় দফায় বৈঠকে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-ডিজি-সিপি

    দফায় দফায় বৈঠকে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-ডিজি-সিপি

    0
    38
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শুক্রবার প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বেরতে পারে। তার আগে হাইকোটের প্রধান বিচারপতি সুজয় পাল, লোকভবনে রাজ্যপাল আর এন রবি এবং সিইও দফতরে দফায় দফায় বৈঠক করেছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং সিপি অজয় কুমার নন্দা কমিশন সূত্রে খবর ৬০ লাখের মধ্যে এখনও পর্যন্ত ২৩ লাখ ৩০ হাজারেরও বেশি বিবেচনাধীনের নামের নিষ্পত্তি হয়েছে।
    তার মধ্যে ৮ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে বলে খবর। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের জন্য এখটি সফটওয়ার তৈরির কাজ চলছে। সেটি শেষ হলেই শুক্রবারই তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এছাড়া সামনেই ইদ এবং রামনবমী রয়েছে। এই পরিস্থিতিতে ভোটের মুখে নিরাপত্তা ব্যবস্থা কি পর্যায়ে রয়েছে তা নিয়ে দফায় দফায় কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে। বৈঠক শেষে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা বলেছেন কিভাবে নির্বাচনকে এগিয়ে যাওয়া যাবে। কোথায় কি ম্যানপাওয়ার থাকবে তা নিয়েই চূড়ান্ত আলোচনা হয়েছে। এদিকে রাজ্যে অপসারিত আমলা, আইপিএসদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই কেরল এবং তামিলনাড়ুতে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
    সেই তালিকায় ছিলেন রাজ্যের ১৫ জন আইপিএস অফিসার। তবে বৃহস্পতিবার জানা গিয়েছে আপাতত বিধাননগরের পুলিশ কমিশনার মুরলিধর শর্মা, শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা ভিন রাজ্যে যেতে হচ্ছে না।