
বহমরপুরে প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরি। জল্পনা জিইয়ে রাখলেন নিজেই। বহরমপুরে কংগ্রেস প্রার্থী করছে অধীর চৌধুরিকে। কয়েকদিন ধরে জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে।
সেই প্রশ্নে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন তাঁকে দল বলেছে ভোটে দাঁড়াতে। তাই তিনি দলের নির্দেশ পালন করবেন। অধীর চৌধুরি এও জানিয়েছেন তিনি তো বাইরের কেউ নন, বহরমপুরেরই সাংসদ ছিলেন।
তবে তিনি মেনে নিয়েছেন অস্বস্তি রয়েছে। এতদিন সাংসদ ভোট করেছেন, হঠাৎ করে এমএলএ ভোট করবেন। দল যেভাবে চাইবেন, সেইভাবে লড়বেন।









