গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Video News ফের জ্ঞানেশ কুমারকে চিঠি-তোপ মমতার

    ফের জ্ঞানেশ কুমারকে চিঠি-তোপ মমতার

    0
    64

    প্রথমে পোস্টে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছিলেন। পরে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের কড়া ভাষায় চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ প্রশাসনের শীর্ষস্তরে যেভাবে গণবদল এবং আধিকারিকদের সরানোর প্রক্রিয়া চলছে, তা কেবল পক্ষপাতিত্বই নয়, বরং রাজ্যের প্রশাসনিক কাঠামোর ওপর আঘাত। তৃণমূল সুপ্রিমো তাঁর চিঠিতে লিখেছেন ইদানিং নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি সৌজন্যের সমস্ত সীমা, শিষ্টাচার অতিক্রম করেছে। বিশেষ করে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে ধরণের পদক্ষেপ কমিশন মিচ্ছে, তাতে পক্ষপাতদুষ্ট আচরণের ছায়া দেখছেন তিনি। তাঁর অভিযোগ কমিশন বাস্তবের সঙ্গে সম্পর্কহীন এবং জনস্বার্থকে উপক্ষো করে কাজ করছে।