গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata একধাক্কায় লিটারে অটোর গ্যাসের দাম বৃদ্ধি ৮ টাকা

    একধাক্কায় লিটারে অটোর গ্যাসের দাম বৃদ্ধি ৮ টাকা

    0
    31
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    গ্যাসের সঙ্কটে রাস্তা থেকে এমনিতেই ৩০ শতাংশ অটো বসে গিয়েছে। এরই মধ্যে কলকাতায় প্রতি লিটার এলপিজির দাম হয়েছে ৭০ টাকা ৬৮ পয়সা। এক ধাক্কায় ৮ টাকা করে বেড়ে গিয়েছে এলপিজির দাম।
    বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। মার্চের সপ্তাহখানেক আগে বেড়েছে এলপিজির দাম। লিটারে ৫৭.৬৮ টাকা থেকে দাম বেড়ে পৌঁছে গিয়েছিল লিটারে ৬২.৬৮ টাকা। ফলে আরও ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা। এদিকে, বিধানসভা নির্বাচনের জন্য কিছুদিন পর থেকেই রাস্তা থেকে কমতে শুরু করবে সরকারি-বেসরকারি বাস।
    নির্বাচনের কাজে তুলে নেওয়া হবে গাড়ি। ফলে রাস্তায় বাস-অটো সঙ্কট মাথাচাড়া দেওয়ার আশঙ্কা রয়েছে।