গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports ইরানকে কড়া বার্তা দিল ফিফা

    ইরানকে কড়া বার্তা দিল ফিফা

    0
    55
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকার মাটিতে গিয়ে ২০২৬ বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই তারা নিজেদের ম্যাচগুলো মেক্সিকোতে সরানোর দাবি তুলেছিল।

    সেই প্রেক্ষিতে ফিফার অবস্থান পরিষ্কার করেছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, একটি নির্দিষ্ট সূচি আছে এবং সেটি বদলানো হবে না।উল্লেখ্য,২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক উত্তেজনার কারণে ইরান সরকার ও ফুটবল ফেডারেশন জানিয়েছিল, তাদের পক্ষে আমেরিকায় গিয়ে খেলা সম্ভব নয়। ইরান তাদের তিনটি গ্রুপ ম্যাচ,লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে নির্ধারিত),মেক্সিকোতে স্থানান্তরের অনুরোধ করেছিল। তবে ফিফা কাউন্সিলের সভার পর ইনফান্তিনো স্পষ্ট করে দিয়েছেন যে, ঘোষিত সূচি অনুযায়ীই সব ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, ফিফা চায় ফিফা বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে।

    ফিফা সভাপতি মনে করেন, ফুটবল দিয়ে সব রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়। ইনফান্তিনো বলেছেন, ফিফা ভূ-রাজনৈতিক সংঘাত সমাধান করতে পারে না। তবে আমরা ফুটবলের মাধ্যমে সেতুবন্ধন তৈরি করতে এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।ইনফান্তিনোর অনড় অবস্থানের পর এখন বল ইরানের কোর্টে।