গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International মোজতবার খোঁজ চালাচ্ছে সিআইএ, মোসাদ! 

    মোজতবার খোঁজ চালাচ্ছে সিআইএ, মোসাদ! 

    0
    23
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একযোগে খোঁজ চালাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। মোজতবাকে খুঁজে বার করার হুমকি দিয়েছিল দুই দেশ।
    ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের চার সপ্তাহ হয়ে গেলেও এখনও তাঁর হদিস পায়নি সিআইএ এবং মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দাবাহিনী। তবে তাদের দাবি, মোজতবা বেঁচে আছেন ঠিকই, কিন্তু তাঁর হাতে ইরানের ক্ষমতা নেই। ইজরায়েল প্রশাসনের এক সূত্র দাবি করেছে, বর্তমানে ইরানকে পরিচালনার ক্ষমতা রয়েছে রেভোলিউশনারি গার্ড কোর-এর হাতে।
    আরও একটি সূত্র দাবি করেছে, মোজতবাকে নিয়ন্ত্রণ করছে আইআরজিসি। তবে ইরানের সর্বোচ্চ নেতার যে মৃত্যু হয়নি, সে বিষয়ে এক প্রকার নিশ্চিত সিআইএ এবং মোসাদ। ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইজরায়েল এবং মার্কিন হানায় নিহত হওয়ার পর ৯ মার্চ তাঁর পুত্র মোজতবাকে সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু তাঁকে সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা হলেও, প্রকাশ্যে দেখা যায়নি।