গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Malda নাকা চেকিংয়ে প্রাক্তন বিধায়কের গাড়িতে মিলল পিস্তল

    নাকা চেকিংয়ে প্রাক্তন বিধায়কের গাড়িতে মিলল পিস্তল

    0
    65
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নাকা চেকিংয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। জানা গিয়েছে মালদার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা মালদা জেলা কংগ্রেসের সহ সভাপতি মোত্তাকিন আলমের গাড়ি থেকে সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়েছে।

    যদিও সেই সময় ওই গাড়িতে ছিলেন না মোত্তাকিন। তাঁর আত্মীয়স্বজনরা গাড়িতে ছিলেন। কংগ্রেসের দাবি এই পিস্তল উদ্ধারের পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই। পিস্তলটি লাইসেন্সপ্রাপ্ত। পুরাতন মালদায় ১২ নম্বর জাতীয় সড়কের চেঁচু মোড়ে নাকা চেকিংয়ের সময় প্রাক্তন বিধায়কের স্করপিও গাড়ির ডিকি থেকে ওই পিস্তলটি উদ্ধার করে মালদা থানার পুলিশ। গাড়িতে থাকা ৬ যুবককে গ্রেফতার করা হয়েছে।

    মালদা জেলা কংগ্রেসের কার্যনিবাহী সদস্য মান্ত ঘোষ জানিয়েছেন পিস্তলটি লাইসেন্সপ্রাপ্ত এবং ব্যক্তিগত ব্যবহার বিশেষ করে নিরাপত্তার জন্য রাখা ছিল। কিন্তু ইদের ব্যস্ততায় ভুলবশত সেটি গাড়িতেই রয়ে যায়।