গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International এবার মাইন হামলার দিকে যাচ্ছে ইরান?

    এবার মাইন হামলার দিকে যাচ্ছে ইরান?

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের উপকূলীয় দ্বীপে হামলা চালানো হলে পারস্য উপসাগরের সব ধরনের যোগাযোগ পথে মাইন পেতে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির জবাবে ইরানের এই পদক্ষেপ যুদ্ধে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। 

    এক বিবৃতিতে ইরানের জাতীয় প্রতিরক্ষা পরিষদ জানিয়েছে, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের হামলার চেষ্টা হলে পারস্য উপসাগরের সব যোগাযোগ লাইনে মাইন দিয়ে অবরুদ্ধ করা হবে। এই জলপথ ব্যবহার করতে চাইলে ইরান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয়,এমন দেশগুলোকেও হামলার লক্ষ্যবস্তু হিসেবে সমন্বয় করা হতে পারে।এদিকে,সাম্প্রতিক উত্তেজনা বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুমকিকে কেন্দ্র করে। তিনি হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার কথা বলেছেন বলে জানা গেছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ইরানের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও এই ধরনের হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন।

    এদিকে ট্রাম্প প্রশাসন ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখলের বিষয়টিও বিবেচনা করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। উপসাগরের উত্তরে ইরানের উপকূল থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে তেল সংরক্ষণ ও পাম্পিং সুবিধা রয়েছে, যা ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ পরিচালনা করা হয়। তবে এর মধ্যে যদি এ ধরনের হুঁশিয়ারি বাস্তবায়িত হয়, তাহলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।