গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home National তামিলনাডুর ভোটে জয়ললিতার বান্ধবীর দল

    তামিলনাডুর ভোটে জয়ললিতার বান্ধবীর দল

    0
    29
    ছবি সৌজন্যে : এক্স

    তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বান্ধবী তথা প্রাক্তন এডিএমকে নেত্রী শশীকলা নটরাজন জানিয়েছেন, তাঁর নতুন দল পুরৎচ্চি থলাইভার মাক্কাল মুন্নেত্রা কাঝাগম বা, পিটিএমএমকে জোট বেঁধে আসন্ন বিধানসভা ভোটে ২৩৪টি আসনেই প্রার্থী দেবে।

    তাঁর এই ঘোষণার ফলে তামিলনাড়ুতে এডিএমকে-বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের উপর চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য,জয়ললিতার মৃত্যুর পরে শশীকলা , এডিএমকের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ডেপুটি করেছিলেন তাঁর ভাইপো টিটিভি দীনকরণকে।কিন্তু দুর্নীতি মামলায় শশীকলার জেলের সাজা হওার পরে এম পলানীস্বামীর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে কোণঠাসা হয়ে পড়েন দীনকরণ।এডিএমকে থেকে বহিষ্কৃত হয়ে ২০১৮ সালে তিনি নতুন দল, এএমএমকে গড়েন। শশীকলাও সেই দলেই ছিলেন। কিন্তু বিধানসভা ভোটের আগে দীনকরণ এডিএমকে-বিজেপি জোটের সহযোগী হওয়ায় শশীকলা নতুন দল গড়ে লড়তে নেমেছেন। পাশে পেয়েছেন,কোণঠাসা অনগ্রসর নেতা এস রামডসের দল পিএমকে (এস)-কে।

    গত সেপ্টেম্বরে পট্টালি মক্কাল কাচ্চি বা, পিএমকে-র প্রতিষ্ঠাতা প্রধান এস রামাডস তাঁর পুত্র তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অন্বুমণিকে আগাছার সঙ্গে তুলনা করে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করেছিলেন। বিজেপির সহযোগী অন্বুমণি এর পর নিজের গোষ্ঠীকে আসল পিএমকে বলে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। কমিশন সেই দাবি মেনেও নেয়। গত তিন দশক ধরে অন্বুমণিই দলের পরবর্তী প্রধান হিসাবে পরিচিত ছিলেন দলের অন্দরে।