দাম কমল অপরিশোধিত তেলের

0
108
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই সোমবার আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। ব্রেন্ট অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম হল ৯৬ মার্কিন ডলার। 

ভারতীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ৯০০ টাকা। অথচ দিনের শুরুতে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ১১৪ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৬০০ টাকা। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরে এক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম কমেছে ১৫ শতাংশ। এর আগে পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে আন্তর্জাতিক বাজারে অনেকটাই বেড়েছিল অপরিশোধিত তেলের দাম। উল্লেখ্য অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণের সূচক হল ব্রেন্ট। সারা বিশ্বে যত অপরিশোধিত তেল আমদানি-রফতানি হয়, তার ৮০ শতাংশের মূল্য নির্ধারণের জন্য এই সূচক ব্যবহার করা হয়। এই ব্রেন্ট অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম সোমবার কমেছে অনেকটাই। অন্য দিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য কমেছে প্রায় ১৩.৫ শতাংশ। এক ব্যারেল তেলের দাম হয়েছে ৮৫.২৮ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৭ হাজার ৯০০ টাকা।

আমেরিকায় তেলের মূল্য নির্ধারণের জন্য এই সূচক ব্যবহার করা হয়। এর আগে,মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার জানান, ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে আগামী পাঁচ দিন হামলা হবে না! তাঁর দাবি, খুব ভাল এবং ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট এ-ও সতর্ক করেছেন, হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত সাময়িক। আলোচনার গতি এবং ফলাফলের উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। তার পরেই কিছুটা কমেছে অপরিশোধিত তেলের দাম।