২৯ লক্ষ-র নাম নিস্পত্তি : মনোজ 

0
40
ছবি সৌজন্যে : নিজস্ব
এখনও পর্যন্ত ২৯ লক্ষ নিস্পত্তি হয়েছে। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল।
তিনি আরও বলেছেন, কত বাদ হয়েছে জানা নেই। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, নিষ্পত্তির কাজের জন্য ৭০৫ জন বিচারক কাজ করছেন। ই-সাইন করে কত নাম আসবে তাঁর জানা নেই। তবে যত নাম আসবে, সবই প্রকাশ করা হবে। আর ট্রাইবুনাল গঠনের বিষয়টি রাজ্যের মুখ্যসচিব দেখছেন। তিনি আরও জানিয়েছেন, হাইকোর্টের বৈঠকে তিনি শুনছেন, কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় কাজ শেষ হয়ে গিয়েছে। এ ছাড়া তথ্য নেই। মনোজের কথায়, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ সুপারদের বলেছি, তৎপর থাকতে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যে সেই ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট।