পৃথিবীর তাপমাত্রা আরও দ্রুত বাড়ছে

0
61
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বিশ্বজুড়ে উষ্ণায়ন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চললেও নতুন ও উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। পৃথিবী কেবল উষ্ণই হচ্ছে না, বরং এই উষ্ণতা বেড়ে যাওয়ার গতি আগের চেয়ে অনেক বেড়েছে বলে দাবি বিজ্ঞানীদের।

বলা হচ্ছে,২০১৫ সালের প্যারিস চুক্তির বিভিন্ন লক্ষ্যমাত্রা এখন বড় চ্যালেঞ্জের মুখে। কারণ ২০৩০ সালের আগেই পৃথিবী ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বিপজ্জনক সীমা পেরিয়ে যেতে পারে।ওই বছরের ১২ ডিসেম্বর বিশ্বজুড়ে বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তনের এক বিশাল চ্যালেঞ্জ ঠেকাতে একত্র হয়েছিল। তাদের লক্ষ্য ছিল,বিশ্বজুড়ে উষ্ণতা প্রাক শিল্পায়ন যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা।তবে বর্তমানে পৃথিবীর বার্ষিক গড় তাপমাত্রা এরইমধ্যে সেই সীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় বিষয়টি প্রায় নিশ্চিত যে, এ গুরুত্বপূর্ণ মিশন ব্যর্থ হতে যাচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, এ দশকের শেষ নাগাদ পৃথিবী স্থায়ীভাবে ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা পেরিয়ে যাবে।পাশাপাশি, বিশ্বজুড়ে উষ্ণায়ন বা তাপমাত্রা বাড়ার গতিও বাড়ছে।নতুন এক গবেষণায় এমনই দাবি বিজ্ঞানীদের। নাসা ও নোয়া’সহ পাঁচটি বড় সংস্থার তথ্য বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা।

 এল নিনো, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সৌরশক্তির মতো প্রাকৃতিক বিভিন্ন প্রভাবকে আলাদা করে তারা এ উষ্ণায়নের প্রকৃত হার বিশ্লেষণ করেছেন।