
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচের আগে চোটের ধাক্কা খেয়েছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল শক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পাচ্ছে না দল দুটি।
হাঁটুর চোটে ব্রাজিল দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। কারাবাও কাপ ফাইনাল-এ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ ব্যবধানে হারের ম্যাচে চোট পান আর্সেনালর সেন্টারব্যাক মাগালায়েস।পুরো ম্যাচ খেললেও পরে ডান হাঁটুতে অস্বস্তির কথা জানান তিনি।পরীক্ষার পর জানা গেছে, আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলো খেলার মতো ফিট নন মাগালায়েস।অন্যদিকে রক্ষণভাগে দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনাও। রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন আসন্ন দুটি প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে।রিভার প্লেটর এই ফুটবলার চোট পান এস্তুদিয়েন্তেসর বিপক্ষে ম্যাচে। তার অনুপস্থিতিতে কোচ লিওনেল স্কালোনির হাতে বিকল্প হিসেবে রয়েছেন কেবল নাহুয়েল মোলিনা,যিনি বর্তমানে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে আছেন।এ ছাড়া চোটে আর্জেন্টিনার সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও ছিটকে গেছেন দল থেকে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন লুকাস মার্তিনেজ কুয়ার্তা।রিভার প্লেটের এই ডিফেন্ডার কোপা আমেরিকা ২০২৪-এর পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরলেন।২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা লা বোম্বোনেরা স্টেডিয়াম-এ দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী শুক্রবার তাদের প্রতিপক্ষ মৌরিতানিয়া জাতীয় ফুটবল দল, আর ৩১ মার্চ মুখোমুখি হবে জাম্বিয়া জাতীয় ফুটবল দলের।
অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল খেলবে দুটি প্রীতি ম্যাচ। প্রথমটিতে প্রতিপক্ষ ফ্রান্স জাতীয় ফুটবল দল, এরপর ১ এপ্রিল তারা মুখোমুখি হবে ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের।
