গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata মমতার ডান-বাম মন্তব্য, পাল্টা শমীক, সুজন

    মমতার ডান-বাম মন্তব্য, পাল্টা শমীক, সুজন

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। ডান-বাম ভুলে সবাইকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে পাল্টা বিঁধেছেন শমীক ভট্টাচার্য।

    তাঁর কথায় তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। এই মুহূর্তে বাংলায় যে পরিস্থিতি সেটা মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মা মাটি মানুষের বিরুদ্ধে। আর মানুষের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজ্য বিজেপি সভাপতি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মুখ্যমন্ত্রী দেবতাদের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু গণদেবতা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবার তৃণমূলের বিসর্জন। শেষে তিনি বলেছেন তৃণমূল গৃহীত, পরীক্ষিত, পরিত্যক্ত। তাই ডান-বাম এক হলেও কিছু হবে না। বামেরা তো অপ্রাসঙ্গিক, শূন্য। তারপরেও হঠাৎ করে বামেদের কথা মনে পড়ছে কেন। প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী।

    কমিশনের বিরুদ্ধে লড়তে বিজেপি বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বাম বড় প্রাসঙ্গিক। তাঁর দাবি কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধেও যেমন বামেরা, তেমনই তৃণমূলের বিরুদ্ধেও।