গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata নন্দীগ্রামের বিডিও ভবানীপুরে কেন, মমতার প্রশ্নে শুভেন্দুর তোপ

    নন্দীগ্রামের বিডিও ভবানীপুরে কেন, মমতার প্রশ্নে শুভেন্দুর তোপ

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে পোস্টিং দেওয়া নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে যাওয়ার পথে নাম করে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে তিনি বলেছেন গদ্দারের নিজের লোক তাই তাঁকে ভবানীপুরে নিয়ে আসা হয়েছে।
    তারই পাল্টা শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছেন একটা ভোট হলেও জিতবেন। তার কদিন পর বলেছেন লক্ষ্য রাখতে হবে এখানে যেন লোডশেডিং না হয়। মঙ্গলবার আবার বিডিও পরিবর্তন নিয়ে কথা বলছেন। এরপরেই হুশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন কাচের ঘরে ঢিল না মারতে। তাহলে তিনি এমন লিস্ট বের করবেন যাঁরা সিএমওতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারা অত্যন্ত ৫ জেলায় ডিইও বার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। শুভেন্দু অধিকারীর দাবি ভবানীপুরে তিন দফাতে ৫১ হাজার নাম বাদ গিয়েছে।
    এই ৫১ হাজার ভুয়ো ভোটের অধিকারীনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যন্ত্রণা থেকে এসব বলছেন।