গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International প্রতিশ্রুতি রাখলেন না ট্রাম্প,ইসফাহানের বিদ্যুৎকেন্দ্রে হামলা

    প্রতিশ্রুতি রাখলেন না ট্রাম্প,ইসফাহানের বিদ্যুৎকেন্দ্রে হামলা

    0
    18
    ছবি সৌজন্যে : এক্স

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে আপাতত পাঁচ দিন কোনও হামলা চালানো হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতির কয়েক ঘণ্টার মধ্যেই ইসফাহানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।

    সে দেশের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসফাহান প্রদেশ এবং খোরমশহরের দক্ষিণ-পশ্চিমে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। বলা হয়েছে, ইসফাহান প্রদেশের একটি গ্যাস উৎপাদন সংস্থায় হামলা চালানো হয়েছে। ওই সংস্থাটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ওই সংস্থার আশপাশে বসতি এলাকার একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় খোরমশহরের বিদ্যুৎকেন্দ্রের উপর সরাসরি প্রভাব পড়েছে। ইরাক এবং কুয়েতের সীমান্তলাগোয়া এই শহরে হামলা ট্রাম্পের প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে ফেলে দিল বলে মনে করা হচ্ছে।

    দাবি করা হয়েছে, মঙ্গলবার ভোরে ইরানের দু’টি বিদ্যুৎকেন্দ্রে বোমাবর্ষণ করা হয়েছে। ইরানের এই দাবি নিয়ে অবশ্য মুখ খোলেনি আমেরিকা বা ইজরায়েল। দু’ দেশের কেউই এই হামলার দায় স্বীকার করেনি। প্রসঙ্গত, সোমবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে। তার পরই তিনি ঘোষণা করেন, আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা।