গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Sports লিভারপুল ছাড়ছেন সালাহ

    লিভারপুল ছাড়ছেন সালাহ

    0
    23
    ছবি সৌজন্যে : এক্স

    ইংলিশ জায়ান্ট লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ চলতি সিজন শেষে ক্লাব ছাড়ার ঘোষণা করেছেন।সোশ্যাল মিডিয়া এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালাহ বলেছেন, দুঃখজনকভাবে সেই দিন এসে গেছে।

    এটি আমার বিদায়ের শুরু। আমি সিজন শেষে লিভারপুল ছেড়ে যাচ্ছি। উল্লেখ্য,২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ক্লাবটির হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। তার আগে আছেন ইয়ান রাশ ও রজার হান্ট।লিভারপুলের জার্সিতে সালাহ জিতেছেন দুইটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ এবং লিগ কাপ।বিশেষ করে ২০১৯-২০ সিজনে তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩০ বছরের লিগ চ্যাম্পিয়নশিপ খরা কাটায় দলটি।বিদায়ি বার্তায় আবেগঘন কণ্ঠে সালাহ বলেছেন, লিভারপুল শুধু একটি ক্লাব নয়, এটি একটি আবেগ। এই শহর, এই সমর্থকরা আমার জীবনের অংশ হয়ে গেছে। আমি কখনোই এই সময়গুলো ভুলব না।তিনি আরো যোগ করেছেন, বিদায় বলা সহজ নয়।

    তবে তার বিদায়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। গত নভেম্বর কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন।