গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata মমতার বিরুদ্ধে অভিযোগ বিজেপির, পাল্টা শুভেন্দুর বিরুদ্ধেও

    মমতার বিরুদ্ধে অভিযোগ বিজেপির, পাল্টা শুভেন্দুর বিরুদ্ধেও

    0
    15
    ছবি সৌজন্যে :ফেসবুক

    তৃণমূল নেত্রী তথা ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

    অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একই অভিযোগ তৃণমূলের। বিজেপির তরফে অভিযোগ আচরণবিধি কার্যকর হওয়ার পরেও ভবানীপুরের একাধিক এলাকায় এখনও মমতা বন্দ্যেপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের ছবি কাটআউট লাগানো রয়েছে। ইতিমধ্যেই ২৫টি লাভজনক পদ থেকে ইস্তফা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমার আগে কোনও লাভজনক পদে থাকা যায় না। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পের ছবি দিয়ে প্রচার চলছে বলে অভিযোগ বিজেপির। নির্বাচন কমিশনের কাছে লেখা চিঠিতে অবিলম্বে হোর্ডিং পোস্টার ও ছবি সরানোর আবেদন করা হয়েছে।

    এদিকে নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে উস্কানিমূলক স্লোগান দিয়েছেন।