৪ তারিখে গেরুয়া হোলি পশ্চিমবঙ্গে, প্রত্যয়ী নিতিন

0
76

একটা হোলি শেষ হয়েছে। ৪ তারিখে গেরুয়া হোলি হবে পশ্চিমবঙ্গে। ২ দিনের সফরে মঙ্গলবার রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। প্রথম দফায় কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর জোনের নেতৃত্বদের নিয়ে বৈঠক করেছেন। দ্বিতীয় দফায় কল সেন্টার, আইটি কর্মীদের সঙ্গে আলোচনা সেরেছেন। পরবর্তীতে ন্যারেটিভ টিমের সঙ্গে বৈঠক চতুর্থদফায় কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। নিতিন নবীন বলেছেন তৃণমূল তোলাবাজির সরকার চালাচ্ছে।