গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Technology কম্পিউটারে কাজ করে দেবে মোবাইলের ক্লড এআই

    কম্পিউটারে কাজ করে দেবে মোবাইলের ক্লড এআই

    0
    33
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    এআই মডেলে নতুন ক্ষমতা যোগ করেছে অ্যানথ্রপিক, যা মাউস নাড়ানো থেকে শুরু করে ফর্ম পূরণ বা অ্যাপ খোলার ক্ষেত্রে মানুষের জন্য ডিজিটাল সহকারীর মতো কাজ করবে বলে দাবি কোম্পানিটির।

    বর্তমানে প্রযুক্তি বিশ্বে বেশ আলোচিত ওপেন সোর্স এআই এজেন্ট,ওপেনক্ল-এর সঙ্গে পাল্লা দিতেই অ্যানথ্রপিক নিজেদের জনপ্রিয় এআই মডেল ক্লড-এ নতুন,এআই এজেন্ট তৈরি করেছে।এবার অ্যানথ্রপিক বলেছে,ইউজাররা এখন তাদের ফোন থেকে ক্লড’কে কোনো কাজের নির্দেশ দিলে সেই এআই এজেন্টটি কম্পিউটারে ওই কাজটি করে দেবে।একবার নির্দেশ দিলে ক্লড ইউজারের কম্পিউটারের বিভিন্ন অ্যাপ খুলতে, ওয়েব ব্রাউজারে তথ্য খুঁজতে ও স্প্রেডশিট বা এক্সেল ফাইলের তথ্য পূরণ করতে পারবে।অ্যানথ্রপিকের এক ভিডিওতে দেখা গেছে, একজন ইউজার মিটিংয়ে পৌঁছাতে দেরি হওয়ায় ক্লড’কে একটি প্রেজেন্টেশন ফাইল পিডিএফ করে মিটিং ইনভাইটেশনে পাঠিয়ে দিতে বলেন। নির্দেশ পাওয়ার পর ভিডিওতে ক্লডকে নিখুঁতভাবে সেই কাজটি করতে দেখা গেছে।কোম্পানিটির এ শেষ আপডেটটি থেকে প্রমাণ মেলে, বড় বড় এআই কোম্পানি এখন এমন এজেন্ট তৈরির দিকেই ঝুঁকছে, যা মানুষের হয়ে দিন-রাত যে কোনো সময় স্বয়ংক্রিয়ভাবে কাজ করে দিতে পারবে।এ বছর ওপেনক্ল বাজারে আসার পর থেকেই এআই এজেন্ট-এর ক্ষমতা সবার নজরে আসে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের বিভিন্ন এআই মডেলের সঙ্গে যোগ হয়ে কাজ করে ওপেনক্ল।ইউজাররা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো জনপ্রিয় অ্যাপের মাধ্যমে ওপেনক্ল’কে মেসেজ পাঠিয়ে বিভিন্ন কাজ করিয়ে নিতে পারেন।অ্যানথ্রপিকের নতুন ফিচারের মতো ওপেনক্ল’ও ইউজারের ডিভাইসে সরাসরি কাজ করে। ফলে কম্পিউটারের বিভিন্ন ফাইল ব্যবহার করতে পারে এআই এজেন্টটি।

    এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেছেন, ওপেনক্ল নিশ্চিতভাবেই পরবর্তী চ্যাটজিপিটি হতে যাচ্ছে। বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এখন এর প্রতিদ্বন্দ্বী তৈরিতে ব্যস্ত।