গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National হাসপাতালে সনিয়া, সোফায় ঘুমোলেন রাহুল 

    হাসপাতালে সনিয়া, সোফায় ঘুমোলেন রাহুল 

    0
    31
    ছবি সৌজন্যে : এক্স
    সনিয়া গান্ধী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে কেরলমে কংগ্রেসের পদযাত্রা ছেড়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটেছিলেন রাহুল গান্ধী। সেদিন মায়ের কেবিনে একটি সোফায় শুয়ে রাত কাটান তিনি।
    সারারাত চোখের পাতা এক করতে পারেননি। দলীয় সভায় ভার্চুয়াল ভাষণে সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রশংসায় ভরান কেরলমের হাসপাতালের এক নার্সের। রাহুল জানিয়েছেন, ওই নার্স প্রতি ঘণ্টায় সনিয়া গান্ধীর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছিলেন। কংগ্রেস নেতার মতোই সারা রাত জেগে ছিলেন।
    রাহুলের মন্তব্য, এটাই কেরলমের চরিত্র। ভোটপ্রচারের সভায় রাহুল বলেছেন, গত রাতে তিনি হাসপাতালে মায়ের ঘরে একটা ছোট সোফায় ঘুমোচ্ছিলেন, যে কোনও সন্তানের মতোই, মায়ের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। তবে গোটা রাত কেবল একটি বিষয়েই উদ্বেগহীন ছিলেন। কেরলমের থেকে আসা একজন নার্স প্রতি ঘণ্টায় মা’কে দেখতে আসতেন, যা স্বস্তি দিয়েছিল।