ফিলিপাইন-ভিয়েতনামে জ্বালানিসংকটে জরুরি অবস্থা

0
62
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা ও ইসরায়েলের সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে ফিলিপাইন ও ভিয়েতনামে।

সেখানে সরকার জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ফিলিপিন্স প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস দেশটিতে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবেলায় এটিই বিশ্বের প্রথম আনুষ্ঠানিক এমন ঘোষণা। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি জানিয়েছেন, সরকার নতুন উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে এবং অতিরিক্ত এক মিলিয়ন ব্যারেল তেল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশটির জ্বালানি মজুদ প্রায় ৪৫ দিনের জন্য যথেষ্ট।প্রেসিডেন্ট মার্কোস বলেছেন, শুধু এক বা দুইবার নয়, ধারাবাহিকভাবে তেল ও সংশ্লিষ্ট পণ্যের প্রবাহ নিশ্চিত করা হবে।

জরুরি অবস্থা ঘোষণার ফলে সরকার জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং অর্থনীতি সুরক্ষায় বিশেষ ক্ষমতা পেয়েছে। কোনো বিকল্পই বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে, আমেরিকায় ফিলিপিন্স রাষ্ট্রদূত হোসে ম্যানুয়েল রোমুয়ালদেজ জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো থেকেও তেল আমদানির জন্য বিশেষ সুবিধা পেতে ম্যানিলা ও ওয়াশিংটন একসঙ্গে কাজ করছে।