গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home International যুদ্ধে সৌদির পাশে ইউক্রেন

    যুদ্ধে সৌদির পাশে ইউক্রেন

    0
    23
    ছবি সৌজন্যে : এক্স

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং সামরিক সহায়তা অর্জনের লক্ষ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

    সফরকালে তিনি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা জানিয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিতে অংশীদার দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।এদিকে ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চুক্তির কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সৌদি আরবও ইরানের কাছ থেকে একই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ছে, যেভাবে ইউক্রেন গত চার বছরের বেশি সময় ধরে রাশিয়ার হামলা প্রতিরোধ করে আসছে।

    সোশ্যাল মিডিয়ায় এক্সে এক পোস্টে তিনি বলেছেন, আমরা সৌদি আরবের সঙ্গে আমাদের অভিজ্ঞতা ও প্রতিরক্ষা ব্যবস্থা ভাগাভাগি করতে এবং মানুষের জীবন রক্ষার জন্য একসঙ্গে কাজ করতে প্রস্তুত। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে জেলেনস্কি বলেছেন, এই প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে নতুন চুক্তি, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিনিয়োগের ভিত্তি তৈরি করবে।তিনি আরো বলেছেন, সৌদি আরবের কাছেও এমন কিছু ক্ষমতা আছে, যা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ।