
আবু ধাবির আকাশে টুকরো টুকরো হল মিসাইল। আর সেই টুকরো বিঁধে আহত হয়েছেন পাঁচ ভারতীয়। শনিবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে খবর। আবু ধাবির শিল্পাঞ্চলে এই ঘটনা ঘটেছে।
মিসাইল এবং ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে আগুনও ধরে যায় ওই এলাকায়। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে উড়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মোতায়েন রয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম।
একঝাঁক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছিল ইরান। আকাশেই সেগুলি ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু ধ্বংসাবশেষ আছড়ে পড়ে বিপত্তি ঘটে। আগুন ধরে যায় ওই এলাকায়। আহত পাঁচ জনই ভারতীয় বলে জানা গিয়েছে। তাঁদের কেউ হালকা চোট পেয়েছেন, কেউ কেউ আবার মাঝারি আঘাত পেয়েছেন বলে খবর।
