গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সঙ্কট : মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে রাজনাথ

    সঙ্কট : মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে রাজনাথ

    0
    20
    ছবি সৌজন্যে : এক্স
    পশ্চিম এশিয়ায় যুদ্ধ-র প্রভাব মোকাবিলা প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গঠিত মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজনাথ সিং।
    যুদ্ধের কারণে তৈরি হওয়া সঙ্কটের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন তিনি। একই সঙ্গে কী ভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, তার প্রক্রিয়া নিশ্চিত করার কথাও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
    বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টর-সহ কয়েক জন। এই মন্ত্রিগোষ্ঠী মূলত দেশের বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব নিয়ে পর্যালোচনা করছে। বৈঠকের বিষয় নিয়ে পরে রাজনাথ সিং এক্স পোস্টে লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকার গৃহীত সমস্ত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।