গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National অনুপ্রবেশকারীদের ঠেকাতে ভোট অসমে : শাহ 

    অনুপ্রবেশকারীদের ঠেকাতে ভোট অসমে : শাহ 

    0
    33
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    শুধু হিমন্ত বিশ্বশর্মাকে জেতাতে নয়, অসমে অনুপ্রবেশকারীদের রুখতে বিজেপিকে বিজয়ী করার পক্ষে সওয়াল করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ভোটারদের ভোটকে কেবল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পুনর্নির্বাচিত করা হিসেবে না দেখে, অসমকে অনুপ্রবেশকারীমুক্ত করা এবং শান্তি’ও উন্নয়ন নিশ্চিত করার একটি পদক্ষেপ হিসেবে দেখা উচিত। 
    তিনি বলেছেন, কংগ্রেস শাসনকালে রাজ্যে সহিংসতা, গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ফলে বহু যুবকের মৃত্যু হলেও, বিজেপি গত ১০ বছরে অসমকে সন্ত্রাসমুক্ত করেছে।এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, গত ১০ বছরে অনেক চুক্তি করে এবং ১০ হাজার যুবককে অস্ত্র ত্যাগ করিয়ে অসমে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে।
    অবৈধ অনুপ্রবেশ এবং অসমের উপর এর প্রভাবের বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই দশ বছরে বিজেপি অনুপ্রবেশকারীদের রুখে দিয়েছে। এখন কোনও অনুপ্রবেশকারী অসমে ঢুকতে পারবে না।