কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে হামলা ইরানের! মৃত ভারতীয়

0
40
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
সোমবার ভোরে কুয়েতের একটি বিদ্যুৎ এবং জল পরিশোধন কেন্দ্রে হামলা চালিয়েছে তেহরান। এই হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। হামলার জেরে বিদ্যুৎকেন্দ্রটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। 
গত শুক্রবার মন্ত্রকগুলির সঙ্গে বৈঠকে কেন্দ্র জানিয়েছিল, পশ্চিম এশিয়ার যুদ্ধে তখনও পর্যন্ত সাত ভারতীয়ের মৃত্যু হয়েছে। এক ভারতীয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। সোমবার সকালের পর যুদ্ধের বলি হলেন আট ভারতীয়। গত বৃহস্পতিবারই সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে ক্ষেপণাস্ত্রের টুকরো লেগে মৃত্যু হয় এক ভারতীয়ের।
 কুয়েতের বিদ্যুৎ এবং জল মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে ইরানের এই হামলার নিন্দা করেছে। একই সঙ্গে কুয়েত প্রশাসনের তরফে জানানো হয়েছে, হামলার জেরে বিদ্যুৎ এবং জলশোধন কেন্দ্রটিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা।