গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International আমেরিকার ১৫ শর্ত মেনেছে ইরান! দাবি ট্রাম্পের

    আমেরিকার ১৫ শর্ত মেনেছে ইরান! দাবি ট্রাম্পের

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    যুদ্ধ থামানোর জন্য আমেরিকার চাপানো ১৫ দফা শর্তের বেশির ভাগই মেনে নিয়েছে ইরান— এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    কয়েক দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান তাঁকে একটি উপহার দিয়েছে। গত সপ্তাহেই পাকিস্তান মারফত ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবের প্রাপ্তিস্বীকারও করে ইরান। জানায়, তারা ওই প্রস্তাব পর্যালোচনা করে দেখছে। তবে এর পরে ওই প্রস্তাবগুলির বিষয়ে তেহরানের ঘোষিত কোনও অবস্থান প্রকাশ্যে আসেনি।
    এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রস্তাবগুলির বেশির ভাগই মেনে নিয়েছে ইরান। যদিও ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে ইরানের কোনও প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।