গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International বাংলাদেশে বসে ভারতে হামলার ছক লস্কর জঙ্গির

    বাংলাদেশে বসে ভারতে হামলার ছক লস্কর জঙ্গির

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভারতে হামলার বড়সড় ছক ভেস্তে দিয়েছে দিল্লি পুলিশ।বাংলাদেশে বসে ভারতে সন্ত্রাসমূলক কার্যকলাপ চালানোর অভিযোগে লস্কর-ই-তইবা-র এক সক্রিয় জঙ্গিকে গ্রেফতার করেছে স্পেশ্যাল সেল।

    ধৃতের নাম শাব্বির আহমেদ লোন ওরফে রাজা ও কাশ্মীরি।দিল্লি পুলিশের দাবি, শাব্বির দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিল এবং সে সীমান্ত পেরিয়ে ভারতে হামলার পরিকল্পনা চালাচ্ছিল বিদেশি হ্যান্ডলারদের নির্দেশে।তদন্তকারী সংস্থার দাবি, বাংলাদেশে ঘাঁটি গেড়ে লোন লস্করের ভারত-বিরোধী কার্যকলাপ পরিচালনা করছিল। অভিযোগ,পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নির্দেশে সে ভারতে হামলার ছক কষছিল।শুধু তাই নয়, বাংলাদেশি নাগরিক এবং ভারতে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়োগ করে হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে সন্দেহ। এতে পাকিস্তানের সরাসরি যোগ লুকোনোর চেষ্টা করা হচ্ছিল বলেও দাবি তদন্তকারীদের।সম্প্রতি দিল্লি ও কলকাতা সহ একাধিক শহরে অ্যান্টি-ইন্ডিয়া পোস্টার লাগানোর ঘটনায় যে লস্কর মডিউল ধরা পড়েছিল, তার সঙ্গেও এই জঙ্গির যোগ রয়েছে বলে জানা গেছে।এর আগে,ফেব্রুয়ারিতে ওই মামলায় ৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তে উঠে আসে, এই পুরো চক্রের হ্যান্ডলার ছিল শাব্বির লোন।তদন্তকারীদের দাবি, শাব্বির লোন একজন প্রশিক্ষিত জঙ্গি।পাকিস্তানের মুজফ্‌ফরাবাদে সে দাউরা-এ-আম,প্রাথমিক এবং দাউরা-এ-খাস উন্নত প্রশিক্ষণ নেয়। ২০০৭ সালে অস্ত্র-সহ গ্রেফতার হয়েছিল শাব্বির লোন।

    তার কাছ থেকে একে-৪৭ রাইফেল ও গ্রেনেড উদ্ধার হয়েছিল বলে জানা যায়। পরে তিহার জেলে প্রায় এক দশক কাটানোর পর জামিনে মুক্তি পায়।