পাকিস্তানে মাসুদ আজহারের দাদার রহস্যমৃত্যু !

0
59
ছবি সৌজন্যে : সংগৃহীত

পাকিস্তানে মাসুদ আজহারের দাদার রহস্য মৃত্যু। পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের দাদা মহম্মদ তাহির আনওয়ারের দেহ উদ্ধার হয়েছে। তবে ঠিক কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্য বাড়ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার তাহিরের দেহ উদ্ধার হয়েছে পাকিস্তানে। ওই দিনই স্থানীয় সময় রাত ১১টায় বহওয়ালপুরে জামিয়া মসজিদ উসমান ওয়ালিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। জইশের টেলিগ্রাম চ্যানেলে অসুস্থ হয়ে মৃত্যু, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়েও স্পষ্ট কোনও বার্তা নেই।

দীর্ঘ সময় ধরে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন মাসুদ। এমনকি, রাষ্ট্রপুঞ্জও মাসুদকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দেয়। প্রসঙ্গত, গত বছর সিঁদুর অভিযানের সময় পাকিস্তানের যে সব জায়গায় হামলা চালিয়েছিল ভারত, তার মধ্যে অন্যতম ছিল বহওয়ালপুর।  এক রাতে পাকিস্তানের ২১টি জঙ্গিঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। সেই হামলাতে মৃত্যু হয় জইশ প্রধান আজহারের পরিবারের প্রায় ১৪ জনের।