
ইরানের মাশহাদ বিমানবন্দরে হামলা আমেরিকার। ক্ষতিগ্রস্ত ভারতগামী বিমান। আগামী ১ এপ্রিল দিল্লি বিমানবন্দর থেকে ওষুধপত্র নিয়ে বিমানটি আবার ফিরে যেত ইরানে।
কিন্তু তার আগেই হামলা চালাল আমেরিকা। সোমবার ইরানের মাশহাদ বিমানবন্দরে এয়ার স্ট্রাইকে মাহান এয়ারলাইনসের ওই বিমানটির ব্যাপক ক্ষতি হয়েছে। পুরো ঘটনাটিকে ‘ওয়ার ক্রাইম’ আখ্যা দিয়েছে ইরান। ঘটনার তীব্র নিন্দা করেছে ইরান।
মাশহাদ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটি তখন গ্রাউন্ডে ছিল। যাত্রী ওঠানোর প্রস্তুতি চলছিল। তখনই রানওয়ে এবং পার্কিং এরিয়ায় মিসাইল হামলা চালায় আমেরিকা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তবে সৌভাগ্যক্রমে বিমানে তখন কোনও যাত্রী ছিলেন না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
