গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপের আগেই ঘানার কোচ বরখাস্ত

    বিশ্বকাপের আগেই ঘানার কোচ বরখাস্ত

    0
    27
    ছবি সৌজন্যে : এক্স

    বিশ্বকাপের আর মাত্র ৭২ দিন বাকি। এর মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে ঘানার ফুটবল কর্তৃপক্ষ।

    জাতীয় দলের প্রধান কোচ ওট্টো অ্যাডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন,জিএফএ।এক বিবৃতিতে জিএফএ জানিয়েছে, ব্ল্যাক স্টারসের প্রধান কোচ অ্যাডোকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সই এই সিদ্ধান্তের মূল কারণ।জার্মানির স্টুটগার্টে প্রস্তুতি ম্যাচে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হারের কয়েক ঘণ্টা পরই এই সিদ্ধান্ত আসে। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষেও ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল ঘানা। টানা এমন খারাপ ফলাফলে দলের প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন তুলেছে, বিশেষ করে আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে। প্রাক্তন বরুশিয়া ডর্টমুন্ড ফুটবলার অ্যাডো ২০২৪ সালের মার্চে দ্বিতীয় দফায় ঘানার কোচ হিসেবে দায়িত্ব নেন। তবে দলে মোহাম্মদ কুদুস ও অ্যান্টনি সেমেনিওর মতো তারকা খেলোয়াড় থাকা সত্ত্বেও তিনি দলকে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে তুলতে ব্যর্থ হন।অ্যাডোর অধীনে ঘানা ২২টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ৮টিতে, হেরেছে ৯টিতে।এর আগে ২০২২ বিশ্বকাপেও ঘানাকে নেতৃত্ব দেন অ্যাডো। বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পেলেও পর্তুগাল ও উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি।

    উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে এল গ্রুপে রয়েছে ঘানা। সেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামা।