
বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন মিত্রকে। কেন রোহন মিত্রকে প্রার্থী করা হয়েছে তা নিয়েই উত্তপ্ত প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবন।
বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের সঙ্গে প্রদেশ কংগ্রেসে উপস্থিত কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ, চেয়ার ভাঙচুর, হাতাহাতি বেধে যায়। সংঘর্ষে মাথা ফাটে এক কংগ্রেস কর্মীর। এক মহিলা কর্মী অজ্ঞান হয়ে যান।
বিক্ষুব্ধ কংগ্রেস কর্মাদের অভিযোগ টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।



