গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology কাস্টম ফিড : ব্লুস্কাই-র এআই অ্যাসিস্ট্যান্ট ‘অ্যাটি’

    কাস্টম ফিড : ব্লুস্কাই-র এআই অ্যাসিস্ট্যান্ট ‘অ্যাটি’

    0
    34
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দুনিয়ায় পা রেখেছে সোশ্যাল মিডিয়া ব্লুস্কাই।কোম্পানিটির নতুন এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কোনো কোডিং ছাড়াই সাধারণ ভাষায় লিখে ইউজাররা সহজেই নিজেদের পছন্দমতো কাস্টম সোশ্যাল মিডিয়া ফিড তৈরি করতে পারবেন।

    ব্লুস্কাইয়ের প্রধান উদ্ভাবন কর্তা জে গ্রেবার ও তার নতুন এক্সপ্লোরেশন টিম মিলে,অ্যাটি এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছেন, যা ইউজারদের পছন্দমতো কাস্টম ফিড তৈরি করতে সাহায্য করবে।অ্যাটি’কে এজেন্টিক সোশাল অ্যাপ হিসেবে বর্ণনা করেছেন গ্রেবার, যা ব্লুস্কাইয়ের নিজস্ব ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক এটি প্রোটোকল-এর ওপর ভিত্তি করে তৈরি। অ্যাটি ব্যবহারের জন্য ইউজারদের কোনো কোডিং বা প্রোগ্রামিং জানার প্রয়োজন নেই।অ্যাটি’র ওয়েবসাইটে এর কিছু উদাহরণ মিলেছে। যেমন, আমার নেটওয়ার্কে থাকা মানুষদের ইলেকট্রনিক মিউজিক ও এক্সপেরিমেন্টাল সাউন্ডের পোস্টগুলো দেখাও বা, যারা এজেন্ট ইনফ্রাস্ট্রাকচার ও ওপেন প্রোটোকল ডিজাইন নিয়ে কাজ করছেন তাদের দেখাও এমন নির্দেশ দিলেই অ্যাটি তা করে দেবে।এক ব্লগ পোস্টে অ্যাটি সম্পর্কে বর্ণনায় গ্রেবার বলেছেন, বিষয়টি সফটওয়্যার কনফিগার করার চেয়ে অনেকটা আলাপচারিতার মতো মনে হতে পারে। কী ধরনের পোস্ট দেখতে চান তা কেবল বর্ণনা করবেন, আর এ কোডিং এজেন্ট বর্ণানুসারে ফিডটি তৈরি করে দেবে।গ্রেবার আরও বলেছেন, ব্লুস্কাই থেকে সম্পূর্ণ আলাদা অ্যাটি।

    কোনো ইউজার যদি এই নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে না চান তবে তাকে ব্যবহারে বাধ্য করা হবে না। তবে এখন অ্যাটি সবার জন্য ওপেন নয়। কেবল আমন্ত্রিতদের জন্য বিটা ভার্শনে পাওয়া যাচ্ছে। তবে আগ্রহী যে কেউ তাদের ওয়েবসাইটে গিয়ে ওয়েটলিস্ট-এ নাম লিখিয়ে রাখতে পারেন।