গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জম্মু-কাশ্মীরে পর পর তেলের ট্যাঙ্কারে আগুন

    জম্মু-কাশ্মীরে পর পর তেলের ট্যাঙ্কারে আগুন

    0
    26
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু-কাশ্মীরে একের পর এক তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সপোর্ট নগরে আরটিও অফিসের সামনে বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার দাঁড় করানো ছিল।
    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ তাঁরা দেখেন তেলের ট্যাঙ্কারগুলি থেকে ধোঁয়া বার হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, একসঙ্গে অনেকগুলি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় ওই এলাকায় হুলস্থুল পড়ে যায়। দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল এবং পুলিশ আসে। কিন্তু তত ক্ষণে দু’টি তেলের ট্যাঙ্কার পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছিল। বাকিগুলি তখনও জ্বলছিল। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেবানোর কাজ শুরু করে। জানা গিয়েছে, যে জায়গায় তেলের ট্যাঙ্কারগুলি দাঁড় করানো ছিল, তার কয়েক মিটার দূরেই রয়েছ বস্তি। সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তড়িঘড়ি বস্তি থেকে লোকসজনকে সরে যেতে পরামর্শ দেয় পুলিশ।
    আগুন যাতে বস্তিতে ছড়িয়ে না পড়ে তার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছে দমকল। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।