গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad মালদাকাণ্ডে কংগ্রেসের দিকে আঙুল মমতার

    মালদাকাণ্ডে কংগ্রেসের দিকে আঙুল মমতার

    0
    42
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    মালদাকাণ্ডে কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বুধবারের ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই।
    মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন ২২ লাখ লোকের নাম উঠেছে। কিন্তু রায় বেরনোর পর জাজেদের আটকে রাখার কি প্রয়োজন ছিল। যারা করেছে, তাদের যেন কোনওভাবে রেয়াত করা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এর পিছনে তৃণমূলের কোনও হাত নেই। তৃণমূল শান্তির পক্ষে। জাজকে অ্যাটাক করায় কতগুলো ছেলেকে সিবিআই গ্রেফতার করবে। এনআইএ গ্রেফতার করে নিয়ে যাবে। সুপ্রিম কোর্ট বলেছে। যেটুকু ভোট দিতে পারতেন, সেটুকুও গেল। এবার জেলে গিয়ে বলবে, নাকখৎ দিয়ে বলতে হবে বিজেপি করে। তবেই ছাড়া পাবে। সতর্ক করে বলেছেন নির্বাচনের সময় এসব করতে নেই।
    সারা বাংলার বদনাম হয়েছে। অথচ আইনশৃঙ্খলা তাঁর হাতে নেই। মুখ্যসচিবও বদলে গিয়েছে।