গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment অভিনেত্রী মেরি বেথ হার্ট প্রয়াত 

    অভিনেত্রী মেরি বেথ হার্ট প্রয়াত 

    0
    31
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দীর্ঘদিন আলঝেইমার রোগের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত হলিউড অভিনেত্রী মেরি বেথ হার্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

    অভিনেত্রীর স্বামী পল শ্রেডার এবং মেয়ে মলি শ্রেডার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় জানিয়েছেন, তিনি ছিলেন এক সাহসী মহিলা,মা, স্ত্রী এবং শিল্পী হিসেবে অনুকরণীয়।তাদের ভাষায়, এখন তিনি সব যন্ত্রণার ঊর্ধ্বে, শান্তিতে আছেন।হলিউডে মেরি বেথ হার্ট-এর অবদান স্মরণীয় হয়ে থাকবে তার অভিনয়ের গভীরতা ও মানবিক উপস্থিতির জন্য। সত্তরের দশকে ক্যারিয়ার শুরু করে তিনি দ্রুতই দর্শকদের মন জয় করেন।বিশেষ করে তিনি কাজ করেছেন কিংবদন্তি পরিচালক উডি অ্যালেন এবং মার্টিন স্কোরসেসি-এর সঙ্গে।তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দ্য এজ অফ ইনোসেন্স এবং দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প, যেগুলো আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। এদিকে,শুধু চলচ্চিত্রেই নয়, নাট্যমঞ্চেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। তিনবার মর্যাদাপূর্ণ টনি পুরস্কারের জন্য মনোনীত হন তিনি। আর ক্রাইমস অব দ্য হার্ট নাটকের জন্য অর্জন করেন অবি পুরস্কার।

    তার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ফ্যানরা তার অভিনীত কালজয়ী কাজগুলো স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন। হলিউডের ইতিহাসে তিনি এমন একজন শিল্পী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন, যিনি সংখ্যার চেয়ে অভিনয়ের মানকে সবসময় বেশি গুরুত্ব দিয়েছেন।