গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ট্রাম্পের ভাষণের পরেই তেলের দাম ঊর্ধ্বমুখী

    ট্রাম্পের ভাষণের পরেই তেলের দাম ঊর্ধ্বমুখী

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পরেই এশিয়ায় তেলের দাম বেড়ে গেছে। সকালের লেনদেনে তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি শেয়ারের দরপতনও ঘটে। এই ভাষণে যুদ্ধ শেষ হবে কি না এবং হরমুজ প্রণালি দিয়ে নৌপরিবহন স্বাভাবিক হবে কি না, সে বিষয়ে কোনো আশ্বাস বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

    ফলে, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব বাজারকে শান্ত বা আশ্বস্ত করতে পারেননি। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বব্যাপী ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৬ ডলারে পৌঁছে যায়। এশিয়ার শেয়ার বাজারও নিম্নমুখী হতে শুরু করে।যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার কথা জানিয়েছেন।

    এই যুদ্ধ ঠিক কিভাবে শেষ করবেন, ওই সম্পর্কে তিনি বিনিয়োগকারীদের কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। এদিকে, চুক্তিতে রাজি না হলে ইরানকে বোমা মেরে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি বাজারকে আশ্বস্ত করতে পারেনি। এমনকি এই মাসে সংঘাত শেষ হয়ে গেলেও, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌচলাচল পুনরায় শুরু হতে যথেষ্ট সময় লাগবে। হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমেরিকা তার বেশির ভাগ সামরিক লক্ষ্য খুব শিগগিরই পূরণ করতে যাচ্ছে।